চকরিয়া পৌরসভার শেষ সীমানায় মাতামুহুরী নদীর বেতুয়াবাজার ব্রীজের নিকটেই রিভারসাইড স্কুল এন্ড কলেজ নামক একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। স্কুলের ভর্তি কার্যক্রমের শুরুতেই নিয়োগ নেয়া হচ্ছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। নিয়োগবোর্ডে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সম্মানিত পরিচালক মো: জসিম উদ্দিন, ইয়াসমিন আরা লাকি, মো:সাইফুদ্দিন, আব্দু রহমান, জয়নাল আবেদীন, মো: আরিফুল ইসলাম।এছাড়াও সংগঠনের কার্যকরী সদস্য, মিজবাহ উদ্দিন ইয়াহিয়া, আশরাফুদ্দৌলা সোহাগ, মো: হিজবুল্লাহ, সুলতান, রায়হান, ওয়াহিদুল ইসলাম ও মনোয়ার সামাদ সামি। অতিথি মেহমান হিসাবে বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ও গবেষক হাছান মুরাদ ছিদ্দিকী, সাংবাদিক মনির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ দিন ১৮ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় অংশ নেন বলে জানিয়েছেন ম্যানেজম্যান্টের দ্বায়িত্বরত পরিচালক মিজবাহ উদ্দিন ইয়াহিয়া।