মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর শোক প্রকাশ

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার (১৫ আগস্ট ১৯৪৫-৩০ ডিসেম্বর ২০২৫) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের ৫ম সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। রাজধানীর মিরপুরে অবিস্থত শাক্যমুনি বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটির আনন্দ বিহারের অধ্যক্ষ, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের ৫ম সংঘরাজ, রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ গভর্নিং বডির সভাপতি ও শিক্ষাবান্ধব বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি হিসেবেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। এক শোক বার্তায় তিনি বেগম খালেদা জিয়াকে ‘গণতান্ত্রিক আন্দোলনের বিশিষ্ট প্রতীক এবং নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য অগ্রদূত’ বলে অভিহিত করেন। শোক বার্তায় ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো জানান ‘বেগম জিয়া দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিলেন। তাঁর চিরবিদায় মানে সেই স্বপ্নের চিরবিদায় নয়।’ বৌদ্ধ সন্ন্যাসী ও সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর মতে, আমরা সকলে দেশমাতৃকার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই প্রকৃত শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে দৃঢ়চেতা নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি।
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শোক প্রকাশ: নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। প্রতিষ্ঠানটির পক্ষে শোক ও শ্রদ্ধা জানান রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর, শিক্ষক প্রতিনিধি মোস্তাকিয়া মাহমুদা পারভীন, জাকিদুল ইসলাম বাচ্চু, সকল শিক্ষক-শিক্ষিকাগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এক শোক বার্তায় তারা বলেন, ‘এদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন ‘আপসহীন নেত্রী’। যিঁনি বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী। অন্যায়ের কাছে কখনও মাথা নত না করলেও আজ মৃত্যুর পথে পরম সত্যের কাছে আত্মসমর্পণ করেছেন জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া’।
শোক জানিয়েছেন শাক্যমুনি বৌদ্ধ বিহার ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ: বিএনপি’র চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে আন্তরিকভাবে শোক প্রকাশ করেছেন রাজধানীর মিরপুরে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু সংঘ এবং পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। শাক্যমুনি বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু সংঘের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন ভদন্ত লোকপ্রিয় মহাথেরো, ভদন্ত সুমন প্রিয় থের, ভদন্ত শোভনা থের, ভদন্ত ঞানীসারা ভিক্ষু, ভদন্ত সঞ্জয় শ্রামনের এবং ত্রিরত্ন সংঘসহ বিহারের সকল পূর্ণ্যার্থীবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা বলেন, ‘বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। রাজনীতিতে আপোসহীন ভূমিকার জন্য তিঁনি বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন।’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর পক্ষে শোক জানিয়েছেন সংঘটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের ও সাধারণ সম্পাদক লোকমিত্র থের। এক শোক বার্তায় তারা বলেন, ‘দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসমান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়া ইতিহাসে অম্লান হয়ে থাকবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com