দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ জানুয়ারি ২০২৬ তারিখে পবিত্র কোরআন শরিফ খতম এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। মোনাজাতে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।