শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় পৃথক সড় কদুর্ঘটনায় ৪ জন নিহত, আহত অন্তত ১১

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা খায়। এতে বাস চালকের সহকারী মুসা আকন্দ (২৫) ও যাত্রী জামিল হোসেন (২০) নিহত হন এবং কমপক্ষে ৭ জন আহত হন।
আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি সরওয়ার আলম খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানা হয়েছে। ট্রাক ও বাসটি আটক করা হয়েছে। তবে বাস ও ট্রাক চালককে আটক করা যায়নি।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় একটি দ্রতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আব্দুল জলিল রনি (৪২) ও সিদ্দিকুর রহমান (৪৫) নিহত হন। একই ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতকে শরিফুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com