বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় গণভোট নির্বাচনে সচেতনতা বৃদ্ধির লক্ষে গাড়ী নিয়ে প্রচারণা

বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আসন্ন গণভোট নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভোটের গাড়ি নিয়ে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচার করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার এম এন একাডেমি মাঠে এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। ভোটের গাড়ির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীন। তিনি গণভোট প্রসঙ্গে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রত্যেক নাগরিকের দায়িত্ব হচ্ছে সচেতনভাবে ভোট প্রদান করা। ভোটারদের উপস্থিতি ও সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে। অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, গণভোট উপলক্ষে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com