চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় সমাজ কল্যাণ ক্লাবের উদোগে সোমবার বিকালে ক্লাব কার্যালয়ে দুস্থ শিতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকাস্থ ইসলামিয়া হাসপাতাল এর চেয়ারম্যান ও হালিমা দিঘির পাড় সমাজকল্যাণ ক্লাবের উপদেষ্টা আবুল হাসনাত মোঃ মোরতোজা। ক্লাবের উপদেষ্টা মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ক্লাবের কর্মকর্তা দেলোয়ার হোসেন স্বপন, আলম হোসেন, ফিরোজ খান, মনির হোসেন, হুমায়ুন কবির, ওমর ফারুক, রহমত উল্লাহ, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক দুস্থ শিতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।