বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি : আসিফ মাহমুদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এজন্য নির্বাচনে ব্যালটে বিপ্লব সাধন করতে হবে।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এই নিপীড়ক ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথ নয় বরং ব্যালটে বিপ্লব সাধন করতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। ৫ আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। আমরা মার্কা নয় বরং যে জোট এই দেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদের ভোট দেবো।
আসিফ বলেন, আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। ১১ দলীয় জোটকে বিজয়ী এবং হ্যাঁ ভোটকে বিজয়ী করতে সংস্কারের পক্ষে রায় দেবেন। ফ্যাসিবাদী পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com