শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে টুকুর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আপনারা সবসময় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। যারা আমার পাশে থেকে সহযোগিতা করেন, সেই সকল সাংবাদিক ভাইদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের মাধ্যমেই দেশ ও জাতি সঠিক তথ্য জানতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট কামনা করছি। ভাই হিসেবে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।’ ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে টুকু বলেন, ‘আমরা একটি আধুনিক টাঙ্গাইল গড়তে চাইÍযেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং থাকবে না। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও সহাব¯’ানের একটি টাঙ্গাইল গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি।’ এসময় তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। এদিন বিকাল ৪টায় টাঙ্গাইল দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। প্রোগ্রামে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিকদের জন্য কাজ করার ব্যাপারে আমি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সর্বো”চ আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কাজের পরিবেশ যেন কোনোভাবেই বিঘিœত না হয়, সে বিষয়ে সর্বো”চ আন্তরিকতা নিয়ে আমি সবসময় পাশে থাকব। মতবিনিময় সভায় উপ¯ি’ত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com