শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এএমএল/সিএফটি কমপ্লায়েন্স শক্তিশালী করতে প্রাইম ব্যাংকের ‘ব্যামেলকো কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

প্রাইম ব্যাংক পিএলসি.-এর এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স শক্তিশালী করতে ‘ব্যামেলকো কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখে নিকুঞ্জ-২ এর প্রাইম টাওয়ারে অবস্থিত ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অফ অ্যাসপিরেশন’-এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কমপ্লায়েন্স মানদ-ের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে আয়োজিত এই সম্মেলনে সারাদেশের ১৫৯টি শাখার ব্যামেলকো এবং প্রধান কার্যালয়ের ১৬টি গুরুত্বপূর্ণ বিভাগের ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসাররা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, পিএইচডি, এফসিএমএ। তিনি তার মূল বক্তব্যে জাতীয় অর্থনীতিকে আর্থিক অপরাধ থেকে রক্ষায় শাখা পর্যায়ের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের (ব্যামেলকো) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের ডিএমডি এবং চিফ অ্যান্ড মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মো. জিয়াউর রহমান। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমন্ত্রিত রিসোর্স পার্সন হিসেবে ট্রেনিং সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর অভিজ্ঞ কর্মকর্তা মো. রোকন-উজ্জামান (অতিরিক্ত পরিচালক, বিএফআইইউ) এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (সহকারী পরিচালক, বিএফআইইউ)। অনুষ্ঠানে এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স -এ বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ অর্থবছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৮ জন ব্যামেলকো এবং ২ জন ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসারকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ডিএমডি মো. ইকবাল হোসেন এবং ডিএমডি সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী এবং আঞ্চলিক প্রধানগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com