রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারী প্রেসক্লাবে মানববন্ধনের অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

চিতলমারী উপজেলার বেন্নাবাড়ী বুধবার ২৮ জানুয়ারি অনুষ্ঠিত মানববন্ধনে উত্থাপিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন হানিফ শিকদার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় চিতলমারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হানিফ শিকদার বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। তিনি বলেন, কারো কাছ থেকে জোরপূর্বক চেক, স্ট্যাম্প বা স্বাক্ষর গ্রহণ কিংবা কারো জমি, দোকান, বাড়ি বা ঘের অবৈধভাবে দখলের অভিযোগ সম্পূর্ণ অসত্য। যাদের সঙ্গে তার আর্থিক লেনদেন হয়েছে, তা আইনসম্মত, স্বচ্ছ এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছে বলেও তিনি দাবি করেন। হানিফ শিকদার আরও বলেন, কিছু ব্যক্তি নিজেদের দায় এড়াতে এবং ব্যক্তিগত বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই তাকে দোষারোপ করছেন। লেনদেন সংক্রান্ত অনেক বিষয় আইনগত প্রক্রিয়াধীন অথবা কাগজপত্রের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হলেও সেগুলোকে ভুলভাবে উপস্থাপন করে তাকে অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। সাংবাদিক সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা প্রকাশ করে বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তিনি যেকোনো ধরনের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন বলেও জানান। গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান জানিয়ে হানিফ শিকদার অনুরোধ করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য। তিনি বলেন, সত্য তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। সবশেষে তিনি প্রশাসনের কাছে দাবি জানান, যারা মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সাংবাদিক সম্মেলনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com