গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্ধুদ্ধকরণ এবং নির্বাচনী আচরণবিধি ভোটারদের অবহিতকরণ করে চলেছে লামা তথ্য অফিস। এ উপলক্ষে সোমবার সকালে ট্রাকযোগে এক ভ্রাম্যমাণ প্রচারণা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মঈন উদ্দিন। এতে উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম ও পরিসংখ্যান কমকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযের অধীনে লামা তথ্য অফিস এ প্রচারণার উদ্যোগ নেয়। সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক বলেন, লামা, আলীকদম ও নাইক্যাংছড়ি উপজেলার জনগনকে নির্বাচনমুখী করতে এ সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়েছে। গাড়ী যোগে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গানের তালে তালে ভোটার উদ্ধুদ্ধকরণ এবং নির্বাচনী আচরণবিধি ভোটারদের অবহিতকরণ করবেন শিল্পীরা।