শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইলিয়াস আলীকে মনে ধারণ করে লুনাকে বিজয়ী করার আহ্বান কাইয়ুম চৌধুরীর

এম এ মতিন সিলেট
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গড়তে হলে শক্তিশালী অর্থনীতি ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য। সুশাসন নিশ্চিত করতে কঠোর হাতে দুর্নীতি দমন এবং সকল ধর্ম ও মতের মানুষের অংশগ্রহণে একটি নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। তিনি দেশ ও জনগণের অধিকারবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিশোধ কখনোই কল্যাণ বয়ে আনে না। এই জনপদের মানুষ ইলিয়াস আলীকে কখনো ভুলে যায়নি, ভবিষ্যতেও ভুলবে না। ইলিয়াস আলীর স্মৃতিকে হৃদয়ে ধারণ করে ধানের শীষ প্রতীকে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। গতকাল রবিবার (৮ জানুয়ারি) দয়ামীর বাজারে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন করেছে এবং এখন নির্বাচনের মাধ্যমে সেই সংগ্রামকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে চায়। তিনি উল্লেখ করেন, সিলেট–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রার্থী বিজয়ী হলে এলাকায় উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবে। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মৌলিক অধিকার রক্ষায় বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি দলমত নির্বিশেষে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সিলেট-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী। সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ময়নুল হক চৌধুরী, সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রায়হান আহমদ। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com