বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউনূস সেন্টারে কাজে ফিরলেন অধ্যাপক ইউনূস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
গতকাল রবিবার সকালে মিরপুরের টেলিকম ভবনের ইউনূস সেন্টারে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানানো হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।

ইউনূস সেন্টারে কাজে ফিরলেন অধ্যাপক ইউনূস রবিবার সকালে মিরপুরের টেলিকম ভবনের ইউনূস সেন্টারে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানানো হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।

দায়িত্ব শেষে কী করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, এ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। সব প্রশ্নের অবসান ঘটিয়ে নিজ কাজে ফিরলেন তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় অনন্য নজির স্থাপন করে ফিরলেন চেনা গণ্ডিতে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালন শেষে কিছু সময় বিরতি নেন। নতুন সরকারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চার দিন পর রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের টেলিকম ভবনের ইউনূস সেন্টারে পৌঁছান তিনি। এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বরণ করে নেন ফুল দিয়ে। এরপর তিনি গ্রামীণ সংস্থাগুলো এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। ইউনূস সেন্টারের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর আগে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তার সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, “ওনার (অধ্যাপক ইউনূস) ডিকশনারিতে রিটায়ার্ড বলতে কিছু নেই। উনি হয়তোবা ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথের পর ফিরে এসে দেখবেন নতুন একটা কাজ নিয়ে ভাবছেন, যুক্ত হয়েছেন। উনি আগে যে কাজগুলো করতেন, সেগুলো করবেন। সামাজিক ব্যবসা নিয়ে সারা বিশ্বে কথা বলেন। ক্ষুদ্রঋণ ও “থ্রি জিরো” ভিশন নিয়ে কথা বলেন। দারিদ্র্যকে কীভাবে কমানো যায়, সেই কাজ তিনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতেও করবেন। পরিবেশ নিয়েও কাজ আছে।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে তিনি শেষ ভাষণ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com