শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে বিদেশি পর্যটক খাতে বড় ধাক্কা, কমলো ৯ শতাংশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ থেকে কমেছে ৭৩ শতাংশ
ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনায় সরাসরি ভয়াবহ প্রভাব পড়েছে ভারতের পর্যটন খাতে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে বিদেশি পর্যটক আগমনের সংখ্যা ৯ শতাংশ কমে ৯০ লাখ ২০ হাজারে নেমে এসেছে। কূটনৈতিক উত্তেজনার জেরে উভয় দেশেই ভিসা প্রদানের হার কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অতীতে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা বিচারে দেশটি ভারতের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল। তবে নতুন তথ্যে দেখা যাচ্ছে, বর্তমানে বাংলাদেশ এই তালিকায় পঞ্চম স্থানে নেমে এসেছে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৪ লাখ ৭০ হাজার, যা আগের বছরের তুলনায় প্রায় ৭৩ শতাংশ কম। সামগ্রিকভাবে বিদেশি পর্যটক আগমনের যে ১২ লাখ ৮০ হাজার ঘাটতি দেখা দিয়েছে, তার বড় একটি অংশই বাংলাদেশ থেকে না আসায় এই বড় ধরনের পতন ঘটেছে।
তবে ভারতের পর্যটন শিল্পের সাথে যুক্ত সংশ্লিষ্টরা এই সংখ্যাগত পতনে খুব একটা উদ্বিগ্ন নন। তাদের মতে, বাংলাদেশ থেকে যারা ভারতে আসতেন, তাদের একটা বড় অংশই পর্যটনের চেয়ে মূলত চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে আসতেন। তাই প্রকৃত পর্যটন শিল্পের ওপর এর প্রভাব খুব বেশি নয় বলে মনে করছেন তারা।
অন্যদিকে, ভারতীয়দের বিদেশ ভ্রমণের প্রবণতা ২০২৫ সালে রেকর্ড পরিমাণ বেড়েছে। গত বছর প্রায় ৩.৩ কোটি ভারতীয় বিদেশে ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৬.৬ শতাংশ বেশি। তবে সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ভ্রমণকারী ভারতীয়দের সংখ্যা হ্রাস পেয়েছে।
ভারতের পর্যটন খাতের বিশেষজ্ঞরা বলছেন, ভারতে বিলাসবহুল হোটেলের উচ্চমূল্যের কারণে অনেক বিদেশি পর্যটক এখন থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া বা শ্রীলঙ্কার মতো তুলনামূলক সাশ্রয়ী গন্তব্যগুলোকে বেছে নিচ্ছেন। ভারতের হোটেল মালিকদের দাবি, অভ্যন্তরীণ পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণের চাহিদা যথেষ্ট শক্তিশালী হওয়ায় বিদেশি পর্যটক কিছুটা কমলেও সামগ্রিক ব্যবসায় বড় কোনো প্রভাব পড়ছে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com