পাবনায় সদ্য প্রয়াত বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত পাবনা ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস। জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, আনসিুল হক বাবু, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা জেলা শাখা, গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দল পাবনা জেলা শাখার সাবেক আহবায়ক মাওলানা মোহাম্মদ আলী। দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতিয়তাবাদী দল পাবনা জেলা শাখা।