শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী নামে এক সংগঠন গ্রীন ভয়েস। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে রবিবার (০১ মার্চ) উপজেলা শহীদ মিনার (বিজয় মঞ্চ) চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নূরনবী সরকার, উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সাংগঠনিক সম্পাদক রোমিও রায়হান, শাহরিয়ার আসাদ, আবু সোহাগ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আশপাশের কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। বক্তারা আরো বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্রতর হচ্ছে এবং স্থানীয় জনপদের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। তারা দ্রুত প্রশাসনিক অভিযান জোরদার করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সমাজের সচেতন মহল ও প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। তিনি আরো জানান, অবৈধ বালু উত্তোলন ও জমির টপসয়েল কেটে মাটি বিক্রির বিষয়ে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com