শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা’র অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষকদের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এস কে আসাদুল্লাহ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্চয় দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, ভূধর চন্দ্র সানা, এম আবু খালেদ ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষক দীপক কুমার মন্ডল। সহকারী শিক্ষক মহাসিন আযম ও আব্দুস সালাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা সহ সভাপতি জিএম আলমগীর কবির, এস আবু সাঈদ, সুব্রত দত্ত চৌধুরী, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান, সাংবাদিক এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, শিক্ষক জিএম মিজানুর রহমান, এসএম আমিনুর রহমান লিটু, আব্দুর রাজ্জাক, এসএম সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, রবিউল ইসলাম, তাফরোজা নূর চিশতি, ট্রিপল কান্তি বাছাড়, মিলন সরকার ও ভূধর বিশ্বাস। অনুষ্ঠানে মানপত্র, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ রঞ্জন সাহা কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য বিদ্যুৎ রঞ্জন সাহা ১৯৯৬ সালের ১৪ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকুরি জীবন শুরু করেন। ২০১৮ সালের ২৭ মে থেকে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৩ মার্চ মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। বর্ণাঢ্য কর্মজীবন শেষে সহকর্মী ও প্রাথমিক শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে যান বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে বাড়িতে পৌঁছে দেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com