বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নব-নির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী লামায় শুভাগমনে পৌর বিএনপির উদ্যোগে সর্বস্থরের জনসাধারণ ও রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে জেলা পরিষদ গেষ্ট হাউস অডিটরিয়ামে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র ফুল দিয়ে বরণ করে নেন, নব নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী’কে। ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত মুসল্লিদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় চেতনার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। লামা পৌর বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবদুল মাবুদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক ওসমান গনি জেলা বিএনপির সদস্য থোয়াইনু অং চৌধুরী, আবু তাহের মিয়া সহ জেলা- উপজেলা-পৌর ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্থরের জন সাধারণ প্রমূখ। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও নব নির্বাচিত সংসদ সদস্য সাচিং জেরী বলেন, বান্দরবানে উন্নয়ন পরিকল্পনায় নির্বাচনের প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, যে পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করেছি তা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে পালন করব। বান্দরবানের প্রত্যেকটি উপজেলায় জীবনমান উন্নয়নে সকল কাজ আগামী দিনে দৃশ্যমান হবে বলেও তিনি উল্লেখ করেন।