কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার মাহবুবুল আলম সালেহীর সাথে সাংসাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ফেরুয়ারী) বিকালে ইমপাওয়ারমেন্ট হাব উলিপুর শাখা অফিস হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইফতার মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার মাহবুবুল আলম সালেহী। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির এডভোকেট কামাল কবির লিটন,সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেন গুপ্ত, সাংবাদিক মোন্নাফ আলী আব্দুল মান্নান প্রমুখ। এসময় ব্যারিষ্টার মাহবুবুল আলম সালেহী বলেন উলিপুরে বাইপাস রোড়ের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে, মাঠ পর্যায়ে রাস্তা ঘাট গুলো কি অবস্থায় আছে তা জরিপ করা হচ্ছে। ৪টি অফিস হবে অফিসে অভিযোগ করতে পারবে বিভিন্ন বিষয়ে এতে ওয়েবসাইট থাকবে যাতে মানুষ সহজে অভিযোগ করতে পারবে। এমপি সাথে সব সময় কথা বলতে সপ্তাহে ১ দিন ২ থেকে ৩ ঘন্টা জুমের মাধ্যমে এমপি সাথে কথা বলতে পারবে। আমরা একটা উলিপুরের জনতার পার্লমেন্ট তৈরি করবো। এছাড়াও চাঁদা বাজি অবৈধ টোল বন্ধ করা হবে। হাসপাতালে ইতিমধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামীতে আরো সেবার মান উন্নত হবে। যানজট নিরশনের জন্য অতিরিক্ত লোক নিয়োগ দেয়া হয়েছে। অতিরিক্ত ধুলা রোধের জন্য পানি স্প্রে করা হবে। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।