বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
উন্নয়ন ও সঠিক পরিকল্পনা এবং অব্যবস্থাপনার কারণে ঐতিহ্য হারাচ্ছে পাইকগাছার চাঁদখালী হাট সুটিয়াকাঠীর প্রধান শিক্ষক মোঃ জাহিদকে নিয়ে কাঁদা ছোড়াছুড়ির অভিযোগ মৌলভীবাজারে সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল উলিপুরে সাংবাদিকদের সম্মানে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যের ইফতার মাহফিল সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা লামা পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল নীতিমালা সংশোধনের দাবিতে শেরপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন জামালপুরে ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা কমলগঞ্জে ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কালিয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

মৌলভীবাজারে সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১ মার্চ রোববার। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তাবহ মাহে রমজান উপলক্ষ্যে জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইয়ামির আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে মহাগ্রন্থ আল কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত পেশ করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বকসি ইকবাল আহমদ দৈনিক বাংলার দিন), ডাঃ সাদিক আহমদ (বাসস), এডভোকেট নুরুল ইসলাম শেফুল (দি সাউথ এশিয়ান টাইমস), খালেদ চৌধুরী (চ্যানেল এস), শেখ সিরাজুল ইসলাম সিরাজ (চ্যানেল নিউজ ২৪), আব্দুল বাছিত বাচ্চু (ভয়েস অব এশিয়া)। শুভেচ্ছা বক্তব্যে শুধুমাত্র সাংবাদিকদের সম্মানে অত্যন্ত সুশৃংখল ও আলাদা ইফতার আয়োজনের জন্য জেলা জামায়াতের প্রশংসা করা হয়। মাহফিলে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ ও ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী। জাতির দর্পণ সম্মানিত সাংবাদিকদের মধ্যে আকমল হুসেন নিপু (দৈনিক প্রথম আলো), সালেহ এলাহী কুটি (দেশ টিভি), আনোয়ারুল ইসলাম জাবেদ (দৈনিক সংবাদ), আব্দুল আজিজ (দৈনিক নয়াদিগন্ত ), শ. ই. সরকার জবলু (দৈনিক খবরপত্র), মোঃ ইদ্রিস আলী (দৈনিক আমার দেশ), এস.এম. মেহেদি হাসান (দৈনিক বর্তমান), মুজাহিদ আহমদ (সাপ্তাহিক পূর্বদিক ), আফরোজ আহমদ (যমুনা টিভি), মোঃ মাসুদ আহমদ (দৈনিক বাংলাদেশের আলো), হোসাইন আহমদ (দৈনিক যুগান্তর), সৈয়দ বয়তুল আলী দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সালাহ উদ্দীন ইবনে শিহাব (সাপ্তাহিক পূর্বদিক), মোঃ আব্দুর রব (চ্যানেল ২৪), মোঃ জসিম উদ্দিন (সাপ্তাহিক মনুবার্তা), মোঃ আজাদুর রহমান (দৈনিক সংগ্রাম), মোঃ মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি), মামুনুর রশিদ মহসিন (সাপ্তাহিক মুক্তকথা), এম এ হামিদ (এখন টিভি), মোঃ আব্দুল কাইয়ুম (দৈনিক সংবাদ সারাবেলা), মোঃ আব্দুল ওয়াদুদ (দৈনিক যায়যায় দিন), সৈয়দ মমসাদ আহমদ (দৈনিক দিনকাল), দুরুদ আহমদ (দৈনিক মৌমাছি কন্ঠ ), জুলফিকার আলী ভুট্টো (দৈনিক দেশ সংবাদ), জাফর খান (বিজয় টিভি), মইনুল ইসলাম চৌধুরী (দৈনিক এশিয়া বাণী), রোমান আহমদ (দৈনিক দেশের কন্ঠ), বকসি আক্তারুজ্জামান (দৈনিক বাংলার দিন) মনজু বিজয় চৌধুরী (দৈনিক জনবাণী), অলি আহমদ মাহিন (দৈনিক জাগ্রত সিলেট)সহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। ইফতারপূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com