শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

রওশন আলম সাভার
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬

আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ নানা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’ এর আয়োজনে এ কর্মসূচি পালন করে তারা। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের নেতা-কর্মীরা জানান, ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে নৈরাজ্য বন্ধসহ যানজট মুক্ত রাখার দাবিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক, আশুলিয়া থানা শ্রমিক দলের সহ–সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতান প্রমুখ। পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল মোড় থেকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ঈদ মানে আনন্দ হলেও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ওই সময় নানা দুর্ভোগের শঙ্কা ও আতঙ্ক তৈরি হয়। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করাটা গার্মেন্টস মালিকদের মধ্যে নিয়মে পরিণত হচ্ছে। এ ছাড়া ঈদের সময় বাস ভাড়ায় নৈরাজ্যের কারণে শ্রমিকদের বোনাসের টাকা অতিরিক্ত ভাড়ায় খরচ হয়। ফরিদুল ইসলামের দাবি, এ সময় চুরি, ছিনতাই, যানজট বেড়ে যায়। সরকারের কাছে আমাদের দাবি থাকবে ২০ রমজানের আগে বেতন বোনাস পরিশোধ ও এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com