শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার ভবেরচর ঈদগাহ ময়দানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জহির ফরহাদের সার্বিক সহযোগিতায় এবং যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ত্যাগের কথা স্মরণ করেন। জহির ফরহাদ তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছাত্রদল নেতা-কর্মীদের অসামান্য ভূমিকা ছিল। গত জাতীয় সংসদ নির্বাচনেও মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আগামীতে যেকোনো রাজপথের আন্দোলন ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় গজারিয়া উপজেলা ছাত্রদল সদা প্রস্তুত রয়েছে। মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠিক সম্পাদক মাসুম প্রধান ইপু, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিয়াজী,গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হানিফ প্রধান সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মুন্না, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জিহান খান লিখন, গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরাম হোসেন জিহাদ, টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com