বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লামায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’— এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল বার্তা। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. সোলেমান, সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল হক রাসেল, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম-আহবায় ও লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন, জাতিসংঘের (বান্দরবান) ইউএনডিপি নারী প্রতিনিধি সামিউল হক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আবদু রব, এনজেড একতা মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, সাব ইন্সপেক্টর সালাউদ্দিন, বিএনপি নেত্রী জোসনা বেগম ও শরাবান তোহুরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com