বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলে স্ব-উদ্যোগী যুব সংঘের ঈদ উপহার বিতরণ

শাহ বুলবুল:
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মানবতাবাদ ও কল্যাণবোধের পরার্থপর নৈতিকতাকে ধারণ করে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ব-উদ্যোগী যুব সংঘ’। মাহে রমজান, ঈদ, যেকোন পার্বণ এবং সুখে-দুঃখে সমব্যথী হয়ে পীড়িত মানুষের পাশে দাঁড়ায় স্ব-উদ্যোগী যুব সংঘ। সেবামূলক কাজের অংশ হিসেবে সংঘের উদ্যোগে মিরপুর ২ নং সেকশনে অবস্থিত এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার, তাদের পরিবারের জন্য বিশেষ উপহার এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৩ মার্চ, স্ব-উদ্যোগী যুব সংঘের মানবিক আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়ক ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, মিরপুর থানাধীন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্ব-উদ্যোগী যুব সংঘের সহ-সভাপতি মোঃ শামীম। উপস্থিত ছিলেন স্ব-উদ্যোগী যুব সংঘের কো-অর্ডিনেটর ও সমাজসেবক মোহাম্মদ হাসিব মুজতাবা এবং সংঘের সক্রিয় সদস্যগণ।
মানবিক আয়োজনের জন্য স্ব-উদ্যোগী যুব সংঘের সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম মুন্না। তিনি বলেন, স্ব-উদ্যোগী যুব সংঘের মতো অন্যরাও যদি সমাজিকভাবে মানবিক কাজে এগিয়ে আসে তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ার অনুপ্রেরণা পাবে।’ এমন মানবিক আয়োজন নিয়ে স্ব-উদ্যোগী যুব সংঘের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসিব মুজতাবা বলেন, ‘সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটানো আর তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারাই আমাদের কাজের সার্থকতা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com