বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি সংগঠন নারী এসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারীর আয়োজনে “সংবাদ কর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নারী সংগঠনের হলরুমে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড এর অর্থায়ানে এবং সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রজেক্ট নিয়ে এ ক্যাম্পেইন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, নূরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার, সহিদুল আলম বাবুল, আসলাম উদ্দিন আহম্মেদ ও ফয়জার রহমান রানু প্রমুখ। ক্যাম্পেইনে নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, এ প্রকল্পের আওতায় জলবায়ু নিয়ে কাজ করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এলাকার সংবাদকর্মী, নারী, যুবা ও কিশোরী মেয়েরা, স্থানীয় নারী নেতৃত্বাধীন সিভিল সোসাইটি, স্থানীয় প্রশাসন, প্রতিবন্ধী নারী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নারী নিয়ে মূলতঃ কার্যক্রম। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ক্যাম্পেইনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা ও জনগনকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com