বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাঞ্ছারামপুরে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার ১৫ মার্চ বিকাল প্রায় ৫টায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর দক্ষিণপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এসময় একটি হলুদ ও নীল রঙের ছোট পিকআপ চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটির চালক গাড়ি রেখে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপটি তল্লাশি করে ছোট-বড় সাইজের মোট ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে, যার মোট পরিমাণ প্রায় ১৯৯.৮৭৫ লিটার। উদ্ধারকৃত মদ বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com