মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কালিয়ায় মৌসুমি ফসলের দখলে সকল সড়ক, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা আজ বারুনী স্নানে শেষ হচ্ছে ৪শ বছরের ঐতিহ্য জামালপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নি¤œমানের লাচ্ছা সেমাই: স্থানীয় প্রশাসন নিরব ফকিরহাটে ২৫ কেজি করে চাল পেল ৩০০ পরিবার কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন আগৈলঝাড়া উপজেলা থেকে কর্মস্থল ত্যাগ ফুলের শুভেচ্ছা বিনিময়

ফকিরহাটে ২৫ কেজি করে চাল পেল ৩০০ পরিবার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার পাগলা দেয়াপাড়া এলাকায় ৩০০ দরীদ্র পরিবারকে ২৫ কেজি করে চাল, নগদ টাকা ও নতুন কাপড় বিতরণ করা হয়েছে। পাগলা দেয়াপাড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব দরীদ্র পরিবারের মাঝে ২৫ কেজি করে চালসহ বিভিন্ন দরীদ্রদের মাঝে নগদ আড়াই লাখ টাকা, শাড়ি-লুঙ্গি, পাঞ্জাবী প্রদান করা হয়। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় এসব বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ইউসুব আলী, শেখ আবুল কালাম, শেখ কামরুজ্জামান, শেখ ওমর ফারুক, শেখ মিজানুর রহমান, শেখ খায়রুল বাসারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এই চাল, টাকা ও নতুন কাপড় পেয়ে এসব পরিবারের সদস্যরা অত্যান্ত খুশি হয়েছেন। তারা জানান এসব পেয়ে অনেক উপকার হয়েছে। সমাজসেবক ফেরদাউস আলম ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ তাদের জন্য দোয়া করেন। বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলম দীর্ঘদিন ধরে তার নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সহ অসহায় মানুষের পাশে থাকেন বলে স্থানীয়রা জানান। তিনি কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক বিভিন্ন কাজ করেছেন। অসহায় পরিবারকে সহযোগিতা করা, মশা নিধনে বিভিন্ন বাড়ির চারপাশে ওষুধ স্প্রে করা সহ নানাবিধ কাজ করেছেন। এছাড়াও চলাচলে অনুপোযোগি কয়েকটি রাস্তায় মাটি ও ইটের সলিং করে দিয়েছেন তিনি। অনুরুপ তিনি বিভিন্ন রাস্তার দুইপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছেন বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com