গলাচিপায় খাল ও শাখা খাল পুনঃখনন কাজের শুভ উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর (এমপি)। বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের আলোকে সারা দেশের ন্যায় দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও খাল পুনঃখনন কাজের কর্মসূচী হিসেবে গলাচিপা পৌরসভা থেকে রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার দীর্ঘ প্রায় ১২ কিঃমিঃ খাল খনন কাজের শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার ১৬ মার্চ ২০২৬ বেলা ১১টা ৩০ মিনিটে গলাচিপা চন্দু খার সুলিজ খাল পুনঃখনন কাজের শুভ উদ্ধোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার নবনির্বাচিত গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা নুরুল হক নুর (এমপি) বলেন- খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডঃ মোঃ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি হাজী গোলাম মস্তফা, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, বিএনপির যগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মিয়া, জেলা যুবদলের অন্যতম নেতা হাজী মোঃ শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপির সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন খান, বিএনপি নেতা আঃ সোবাহান ও মনিরুজ্জামান নেছার সহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ সহ খালের দু’পারের কৃষক-শ্রমিক, সুধি নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। উল্লেখ্য যে, গলাচিপা পৌরসভা থেকে রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার দীর্ঘ প্রায় ১২ কিঃমিঃ খাল খননে গলাচিপা, ডাকুয়া ও রতনদী তালতলী ইউনিয়নের প্রায় ১১ হাজার হেক্টর কৃষি জমিতে কৃষি পণ্য উৎপাদনে সহায়ক হবে বলে বিশ্লেষক ও কৃষি অফিসার আরজু আক্তার জানান। খাল খনন কর্মসূচীতে উপজেলার সকল সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।