মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কালিয়ায় মৌসুমি ফসলের দখলে সকল সড়ক, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা আজ বারুনী স্নানে শেষ হচ্ছে ৪শ বছরের ঐতিহ্য জামালপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নি¤œমানের লাচ্ছা সেমাই: স্থানীয় প্রশাসন নিরব ফকিরহাটে ২৫ কেজি করে চাল পেল ৩০০ পরিবার কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন আগৈলঝাড়া উপজেলা থেকে কর্মস্থল ত্যাগ ফুলের শুভেচ্ছা বিনিময়

একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ঢাকা-২ আসনের বিএনপির নির্বাচিত এমপি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ। খাল বাঁচলে গ্রাম বাচবে, গ্র্রাম বাচলে দেশ বাঁচবে। তাই দেশেকে স্বনির্ভর করতে হলে খালের বিকল্প নেই। তাই শহীদ প্রেসিডেন্ট জিয?াউর রহমান নিজ হাতে খাল খনন করেছিলেন। গতকাল সোমবার সাকালে কেরাণীগঞ্জের ঢাকা- ২ আসনের খাড়াকান্দি আকসাইল সিং নদির খাল পুন:খননের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথির বক্তবে তিনি এইসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশে বিশহাজার মাইল খাল খননের কাজ করার কথা। আজ (সোমবার) তিনি দিনাজপুরে নিজ হাতে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন। তার অংশ হিসাবে সারা দেশের ন্যায় কেরাণীগঞ্জেও খাল কাটা কর্মসূচি চালু হলো। ঢাকা জেলার প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো মিজানুর রহমান এর সভাপতিত্বে খাল পুন: খনন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার মো মিজানুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। প্রধান অতিথি আমান উল্লাহ আমান আরও বলেন,শহীদ প্রেসিডেন্ট জিযাউর রহমান যা বলতেন, তা করতেন। মরহুম খালেদা জিয়া যা বলতেন তাই করতেন। তেমনি তারেক রহমান যা বলেছেন, তা করে দেখাচ্ছেন। তিনি আরও বলেন, অন্তবর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবের স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ পেয়েছে এটি কোন গণতান্ত্রিক সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগে দিনের ভোট রাতে হতো। মাথা ঠিক ছিলোনা বলে হাত পা, মানে ডিসি, এসপিসহ প্রশাসনিক লোকজন ঠিক ছিলোনা। এবার মাথা ঠিক, সব ঠিক। দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কাডের দেশ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মানুষের ঢল বুঝিয়ে দিয়েছে দেশের মানুষ তাকে কত ভালবাসে। গণতন্ত্রের মা মরহুম খালেদা জিয়ার নামাজে জানাজায় দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে খালেদা জিয়াকে এদেশের মানুষ কত ভালবাসে। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছি। প্রতি শনিবারে আমরা এক এক ইউনিয়নে আমরা এই অভিযান অব্যাহত রাখবো। আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা কেরাণীগঞ্জ তথা ঢাকা-২ আসনকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ভূমিদস্যু মুক্ত একটি শান্তির নীড় গড়ে তুলবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com