বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের রায়ে সন্তুষ্ট। তবে, নির্বাচন ব্যবস্থা কার্যকর করতে হলে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন আনা দরকার।
গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে মেট্রোপলিটন চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায়, সংবিধান সংস্কার এবং সংস্কার পরিষদ নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।
সুজনের সম্পাদক আশা প্রকাশ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিবেন রাজনীতিবিদরা। জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সেটাই সরকারকে মেনে নেওয়া দরকার।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদই নির্ধারণ করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
তিনি বলেন, দলীয় বিচারকদের রায়ের মাধ্যমেই সংকটের শুরু, যার দায় সুপ্রিম কোর্টও এড়াতে পারে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com