বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

টুঙ্গিপাড়ায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ণবং! ডব পধহ ঊহফ ঞই! খবফ নু ঈড়ঁহঃৎরবং, চড়বিৎবফ নু চবড়ঢ়ষব। এই প্রতিপাদ্যের আলোকে বক্তারা বলেন, দেশের নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই যক্ষা নির্মূল সম্ভব। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলায় যক্ষায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১০ জন। তবে আশার কথা হলো, চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার হার প্রায় ৯৮ শতাংশ, যা জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সফলতারই প্রতিফলন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ মাইকোব্যাকটেরিয়াল ডিজিস কন্ট্রোল (এমবিডিসি) বিভাগের তত্ত্বাবধানে যক্ষা প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। রোগীদের নিয়মিত চিকিৎসা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত শনাক্তকরণের মাধ্যমে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্যকর্মী, সেবাপ্রদানকারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই যক্ষা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, যক্ষা একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। সময়মতো পরীক্ষা ও নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই সকলকে সচেতন হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com