বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা!

আরিফ হোসেন (রায়পুর) লক্ষ্মীপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে জালানি তেলের সংকটের ফলে অঘোষিত হরতালের মতই যানবাহন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। যে দিকে নজর যায় সে দিকেই কিছু অটো রিকশা ব্যতিত আঞ্চলিক মহাসড়কে যানবাহন প্রায় ফাঁকা দেখা যায়, রায়পুরে পেট্রল পাম্প গুলোতে গিয়ে দেখা যায় সবগুলো পাম্পের মালিকগন তেল বিক্রয় বন্ধ রেখেছে। এতে করে পেট্টলসহ তেল না পাওয়ায় মটরসাইকেল সহ অন্যান্য যান চলাচলে চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। এদিকে পেট্টল পাম্প গুলোতে গিয়ে অবসর শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় তেল বিক্রয় সম্ভব হচ্ছে না। লক্ষ্মীপুর রায়পুর টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল প্রায় শূন্য দেখা যায়। যাত্রী ও পথচারীদের সাথে কথা হলে তারা অভিযোগ করেন, তেল সংকটের সুযোগে কিছু অসাধু অটোরিকশা ও সিএনজি চালকগন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে। উদাহরণ সরূপ রায়পুর টু চাঁদপুর লঞ্চঘাটের সিএনজি চালকগন পূর্বের ১২০ টাকা ভাড়ার পরিবর্তে প্রায় ১৫০ টাকা থেকে ২০০ টাকা হাঁকিয়ে নিচ্ছে। ভুক্তোভগী জনসাধরণের দাবি অচিরেই এ সংকটের উত্তরণ না হলে জনভোগান্তি চরমে পৌছবে। তাই এ বিষয়ে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ নিয়ে কথা হলে উপজেলা প্রশাসন বলেন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com