কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সার্বিক দিক নির্দেশনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, রচনা, উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৮ জন প্রতিযোগী ১ ম ২ য় ও ৩ য় স্থান অধিকার করে বিজয়ী তালিকায় নাম লিপি বদ্ধ করতে সক্ষমতা অর্জন করে। ২৪ মার্চ সকাল ১০ টা থেকে কালিয়া উপজেলা হল রুমে ও অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা বিচারকের দায়িত্ব পালন করেন :- উপজেলা একাডেমিক সুপারভাইজার এম,এম, শারাফাত হোসেন, আইসিটি অফিসার প্রস্ফুট ম-ল, পল্লী দারিদ্র বিমোচন অফিসের কর্মকর্তা বিজন কুমার, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন,সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজাফফর হোসেন, কালিও উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক পুলক কুমার ঘোষ, আগামী ২৬ মার্চ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ কারীদের সাথে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে বলে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম সাংবাদিকদের জানান।