নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা এলাকার পুরমাইডাঙ্গা মৌজায় পুর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের প্রায় ৯ বিঘা জমির বোরো ধানে আগাছা নাশক স্প্রে করে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে মোঃ আঃ রাশেদ নামে এক কৃষক স্থানীয় থানায় প্রতিপক্ষের মোঃ শহিদুল ইসলাম(৩৫), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-কলমুডাঙ্গা, আঃ নুর (৩৫) পিতা-আসমত আলী, সাং-মাসনাতলা, মোঃ সাইফুল ইসলাম(৬০) পিতা-মৃত আঃ মাজেদ, সাং-কলমুডাঙ্গা বিশ্বাসপাড়া, মোঃ আক্তারুল(৪০) পিতা-নইসুদ্দিন, সাং-শিয়ালমারি, মোঃ জাহাঙ্গীর(৪৫), বানি ইসরাইল(৬০), মোঃ মনিরুল ইসলাম(৬২) সর্ব পিতা-মৃত লুৎফর হক, সর্ব সাং-কলমুডাঙ্গা বিশ্বাসপাড়া, হাসান মাস্টার(৪৫) পিতা-মৃত মোজাফফর সহ অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। দাখিলকৃত অভিযোগে উল্লেখ্য যে বিবাদীগণের সাথে দির্ঘ দিন যাবত তাদের ক্রয়কৃত সম্পত্তি যার আর এস খতিয়ান নং-৩১৭, ৩০৬, জেএল নং-১৭, মৌজা-পুরমাইডাঙ্গা, থানা-সাপাহার, হাল দাগ নং-৫৭১,৫৬৮ মোট ৩ একর (৯বিঘা) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষগণ তাদের কে মারধর, দুনিয়া থেকে বিদায় করে দিবে,মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে জমির ফসল নষ্ট করব বলে প্রকাশ্য হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছিল। সম্প্রতি গত ১২ই মার্চ গভীর রাতে উক্ত সম্পত্তিতে অনাধীকার প্রবেশ করে তারা জমির বোরো ধান ফসলে ক্ষতিকারক আগাছা নাশক বিষ স্প্রে করে প্রায় ৪,৫০,০০০/-টাকার সম্পদ ক্ষতিসাধন করে। বিষয়টি জানার পর অন্যান্য মালিকগণ সহ জমিতে গেলে বিবাদীগণ তাদের কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়-ভিতি খুন জখমের হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকগণ আইনগত প্রতিকার পাওয়ার লক্ষে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করে। এ বিষয়ে থানার অফিসার ইনজার্জ আনারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।