শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিলেটে ১৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক পাইকগাছায় গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া দুই চেয়ারম্যানের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে আবেদন: ঝাড়ু মিছিল মানববন্ধন ও বিক্ষোভ মেয়ে ও শিশু সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি জাতি হারাল আর ও একজন বীর মুক্তিযোদ্ধা মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন লোহাগাড়ায় ইট ভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে পানি সেচ পাম্প নিয়ে দ্বন্দ্বের বলি কৃষকের সরিষা ক্ষেত ও বীজতলা! সরকারি জায়গায় হতে মাটি বিক্রির অভিযোগ কোম্পানীগঞ্জে জ্বালানি তেল সংকটে দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে জনসাধারণ মৎস্য রক্ষায় কঠোর অভিযান: নাসিরনগরে ১০ লাখ টাকার জাল জব্দ, অতঃপর আগুনে ধ্বংস

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের এমডির সৌজন্য সাক্ষাৎ

শাহ বুলবুল:
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার। গত ৩০ মার্চ ২০২৬, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বনানীস্থ বাস ভবনে অনুষ্ঠিত হয় এই সৌজন্য সাক্ষাৎ পর্ব। এসময় তারা মত বিনিময় করেন শিক্ষা সংস্কার ও প্রাসঙ্গিক নানা বিষয়াদি নিয়ে। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন যাবত দেশের শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন গঠনের দাবী নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল ট্রাস্টের উদ্যোগে ঢাকায় আয়োজন করা হবে শিক্ষা সামিট। ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত সামিট নিয়ে তথ্য মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেন জনাব নুরে আলম তালুকদার এবং উক্ত সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। তথ্য মন্ত্রী বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ট্রাস্ট কর্তৃক আয়োজিত শিক্ষা সামিটে উপস্থিত থাকতে সম্মতি জানান। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক জনাব নুরে আলম তালুকদার ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি স্মরণিকা মন্ত্রীর হাতে তুলে দেন। সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য এবং বিবিসি বাংলার নিউজ কাস্টার রেহানা পারভীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com