শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিলেটে ১৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক পাইকগাছায় গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া দুই চেয়ারম্যানের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে আবেদন: ঝাড়ু মিছিল মানববন্ধন ও বিক্ষোভ মেয়ে ও শিশু সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি জাতি হারাল আর ও একজন বীর মুক্তিযোদ্ধা মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন লোহাগাড়ায় ইট ভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে পানি সেচ পাম্প নিয়ে দ্বন্দ্বের বলি কৃষকের সরিষা ক্ষেত ও বীজতলা! সরকারি জায়গায় হতে মাটি বিক্রির অভিযোগ কোম্পানীগঞ্জে জ্বালানি তেল সংকটে দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে জনসাধারণ মৎস্য রক্ষায় কঠোর অভিযান: নাসিরনগরে ১০ লাখ টাকার জাল জব্দ, অতঃপর আগুনে ধ্বংস

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর নগর হাসপাতাল) প্রাঙ্গণে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন, মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক ও পোর্টাররা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক নাছিমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, কবির হোসেন দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক বদলিকৃত, পোর্টারদের অর্থ আত্মসাৎকারী এবং নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণে জড়িত। এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলারও আসামি বলে দাবি করেন তারা। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে তাকে চাকরি থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা। এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজুর রহমান জানান, আমরা বর্তমানে একটি ক্রাইসিস মোমেন্টে আছি। যথাযথভাবে মাঠ পর্যায়ে হামের টিকার ক্যাম্পেইন শুরু হবে। ইপিআই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com