মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এজিএম আবারও স্থগিত

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

দেশের সার্বিক করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।

আগামী ১৩ এপ্রিল সোমবার এ সভা হওয়ার কথা ছিল। এর আগে এই সভা ৫ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করে ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের সার্বিক করোনা পরিস্থিতির অবনতির কারণে এবং সুপ্রিম কোর্টসহ সারাদেশের সরকারি ও আধা সরকারি অফিসগুলো ছুটি বাড়ানোয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা পুনরায় স্থগিত করা হলো। সুপ্রিম কোর্ট খোলার পর স্থগিত সাধারণ সভার পরবর্তী তারিখ পুনর্নির্ধারণ করা হবে।’

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com