বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উসমানিয়া সিংহাসনের শেষ উত্তরাধিকারের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
অবলুপ্ত উসমানিয়া সাম্রাজ্যের সিংহাসনের শেষ উত্তরাধিকার শাহজাদা দুনদার আবদুল করিম ওসমানওলু

অবলুপ্ত উসমানিয়া সাম্রাজ্যের সিংহাসনের শেষ উত্তরাধিকার শাহজাদা দুনদার আবদুল করিম ওসমানওলু ইন্তেকাল করেছেন। সোমবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে ৯০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন বলে পরিবার এক বিবৃতিতে জানিয়েছে।
এ দিকে উসমানিয়া পরিবারের সদস্য ওরহান ওসমানওলু এক টুইট বার্তায় জানান, ‘আমাদের পরিবার ও উসমানিয়া বংশের প্রধান, চাচা শাহজাদা দুনদার আবদুল করিম ওসমানওলু সিরিয়ার দামেস্কে ইন্তেকাল করেছেন।’ বিবৃতিতে তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়ার আবেদন জানান।
১৯২৪ সালে উসমানিয়া খেলাফত বিলুপ্ত করে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটি থেকে পুরো উসমানিয়া রাজপরিবারকে নির্বাসন দেয়া হলে পৃথিবীর বিভিন্ন দেশে পরিবারের সদস্যরা ছড়িয়ে পড়েন। ১৯৩০ সালে সিরিয়ার দামেস্কে দুনদার ওসমানওলু জন্মগ্রহণ করেন এবং নির্বাসিত পরিবারের সাথে দামেস্কেই তিনি বসবাস করে আসছিলেন। শাহজাদা দুনদার ওসমানওলু শাহজাদা মোহাম্মদ সেলিম এফেন্দির নাতি। শাহজাদা সেলিম এফেন্দি সুলতান দ্বিতীয় আবদুল হামিদের সন্তান। ১৯ শতকে উসমানিয়া সাম্রাজ্যের পতনের যুগে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ সাম্রাজ্যকে নতুন করে পুনরুজ্জীবিত করে। ১৯২৪ সালে নির্বাসনের পর উসমানিয়া বংশধররা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন। ১৯৫২ সালে পরিবারের নারী সদস্যদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়। পরে ১৯৭৪ সালে পুরুষ সদস্যদেরও তুরস্কে প্রবেশের অনুমতি দেয়া হয়। সূত্র : ডেইলি সাবাহ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com