বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পূজা উদযাপন পরিষদের সভাপতির উপর হামলার সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার এদবর এর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নগরবাড়ি বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। দূর্গাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শংকর কুমার রায় এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধির চন্দ্র পাল গোপাল, সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায় এবং হামলায় আহত স্বপন এর ভাই সুব্রত এদবর। প্রতিবাদ সমাবেশে স্থানীয় জনসাধারণ অংশ নেয়। এ সময় বক্তারা স্বপনের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য গত শনিবার রাতে স্থানীয় নগরবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা স্বপনের উপর অতর্কিত হামলা করে তার পা ভেঙে দেয়। এ ঘটনায় স্বপনের ভাই সুব্রত এদবর বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে স্বপন খুলনায় চিকিৎসাধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com