রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় গ্রাম পুলিশের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলা প্রশাসন কর্তৃক লোহাগাড়া উপজেলায় ৯ টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ২১ জানুয়ারী সকালে উপজেলা পাবলিক হলে এ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাওন ভূঁইয়ার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন সহ উপজেলার কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ইউএনও মোঃ আহসান হাবীব জিতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তাদের বেতনও বৃদ্ধি করা হয়েছে, গ্রাম পুলিশ দের নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ নানা কাজে গ্রাম পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com