রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়া বড়ইকান্দি ভাটেরচর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

শাহাদাত হোসেন সায়মন গজারিয়ায় :
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

“খেলাধুলা করুন মাদক থেকে দূরে থাকুন সুস্থ্য সুন্দর জীবন গড়ুন” এই শ্লোগানকে সামনে রেখে গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামে যুব সমাজ উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জাকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জাক জমকপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে এক আনন্দঘন পরিবেশে মাঘের হাড়কাপানো শীতকে উপেক্ষা করে দর্শক এবং ক্রীড়ামোদিদের এক মিলন মেলায়পরিনত হয়। খেলাকে কেন্দ্র করে শীতের আমেজ রাতের খাবার আয়োজন ছিল। সোলায়মান মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন ও পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব, শফিকুল ইসলাম মোল্লা, মেম্বার ০৮নং ওয়ার্ড। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন প্রধান, শামিম প্রধান, আবুল হোসেন বাবু, রমজান মোল্লা,শেমল প্রধান, আবু তাহের, রাকিব। টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতায় করেন ৭১টিভি সাংবাদিক ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন সায়মন। তত্ত্বাবধানে ছিলেন আশরাফুল, হাসান মোল্লা,মিলন মোল্লা,জাহিদ মোল্লা, হাফিজুল্লা। খেলাটি পরিচালানা করেন সোহাগ,সবুজ,মিনহাজ মোল্লা, মজিবুর, কাউসার, শিহাব হালদার, ধারা বিবরনীতে ছিলেন নেছার উদ্দিন নাইম। খেলায় লাল দলকে (জাহিদ এবং মোঃ মেহেদী ) সবুজ দল (মোঃ সিফাতএবং তামিম) ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিফাতের সবুজদল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট অর্জন করে সবুজ দল সিফাত এবং ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে লাল দল জাহিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com