শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৮ই মার্চ থেকে বইমেলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
গতকাল সোমবার বিকাল ৪টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী - ছবি খবরপত্র

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবছরের অমর একুশে বইমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে হবার আলোচনা ছিল। কিন্তু সেই শঙ্কা পাশ কাটিয়ে আগের মতোই হবে বইমেলা।
তা শুরু হচ্ছে ১৮ই মার্চ। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, গতকাল (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ই মার্চ থেকে বইমেলা করব।
আমাদের ইচ্ছা আছে ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৪টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রাপ্তরা হলেন- ১. কবিতা-মুহাম্মদ সামাদ ২. কথাসাহিত্য- ইমতিয়ার শামীম ৩. প্রবন্ধ/গবেষণা- বেগম আকতার কামাল ৪. অনুবাদ- সুরেশরঞ্জন বসাক ৫. নাটক- রবিউল আলম
৬. শিশুসাহিত্য- আনজীর লিটন ৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- সাহিদা বেগম ৮. বিজ্ঞান/কল্পবিজ্ঞান- অপরেশ বন্দ্যোপাধ্যায় ৯. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- ফেরদৌসী মজুমদার ১০. ফোকলোর- মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com