বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাবনার বেড়া উপজেলা আ’লীগের সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

ত্রাণের চাল চুরিতে অভিযুক্ত পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেয়ায় কেন্দ্রের নির্দেশে পাবনার বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামীলীগ। বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হত টুকুর ভাই ও বেড়া পৌরসভার মেয়র।

আজ মঙ্গলবার বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি অব্যহতি পত্রে স্বাক্ষর করেন।

পাবনা জেলা আওয়ামী লীগ সুত্রে জানা যায়, পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলী সরদার কে সোমবার রাতে ২২৯ বস্ত্রা সরকারি ত্রাণের চালসহ আটক করে র‌্যাব। এ ঘটনায় ঢালারচর ইউপি চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেয় আব্দুল বাতেন।

কোরবানের আটককে প্রশাসনের ষড়যন্ত্র আখ্যা দিয়ে কোরবানকে মুক্ত করার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে আব্দুল বাতেনকে বেড়া উপজেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যহতি দেয় পাবনা জেলা আওয়ামী লীগ।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com