বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালের ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে হাট বাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার(১৫এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল নগরীর পোর্টরোড, চকবাজার, নতুন বাজার সাগরদী বাজার ও চৌমাথা বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন ট্রাফিক ডিসি মোঃ জাকির হোসেন মজুমদার।

এ সময় তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।নগরীর পোর্টরোর্ডে দিনের বেলায় শুধু মাছ ব্যাতীত তরমুজের ট্রাক প্রবেশ বন্ধ করেদেয়া হয়েছে। এ ছাড়াও চক বাজার এলাকায় অনওয়ে চালু করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরীতে অতিরিক্ত জনসমাগম কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান,টি আই আঃ রহিম,সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com