শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি সীমান্তে ৪০ হাজার ইয়ার রাইফেলসের গুলি উদ্ধার

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

দিনাজপুরের হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া ক্যাম্পে ইয়ার রাইফেলসের ২ টি স্ট্যান্ডসহ ৪০ হাজার গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোস্টে অটোবাইকে ৪০ হাজার ইয়ার রাইফেলসের গুলি ও দুইটি স্ট্যান্ড উদ্ধার করেন ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হাসান টিটো বলেন, শনিবার দুপুরে হিলি থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি অটোবাইকে ডাঙ্গাপাড়া চেকপোস্টে দাঁড়ানোর জন্য সংকেত দেয় বিজিবি সদস্যরা। অটোবাইকে কোন যাত্রী ছিলোনা। বাইকটি তল্লাশি করতে গেলে চালক পালিয়ে যায়। অটোবাইকটির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এসময় চালকের সিটের নিচে রাখা একটি ব্যাগ পওয়া যায়, ইয়ার রাইফেলসের দুটি স্ট্যান্ডসহ ৮০টি বক্সে ৪০ হাজার ইয়ার রাইফেলসের গুলি। উদ্ধারকৃত অটোবাইক, স্ট্যাড ও গুলির মুল্য প্রায় ৮১ লাখ ৬০ হাজার টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com