রংপুরের পীরগাছা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম মোঃ আব্দুল মাজেদ মিয়ার পিতা মোঃ ফরিদ উদ্দিন(৬০) ২২ দিন থেকে নিখোঁজ হয়েছেন। অনেক খোঁজা খুঁজি করার পরে তার পরিবার, তার সন্ধান না পেয়ে রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন, ডাইরী নং-১০১১ তাং ১৯-১-২০২১ খ্রিঃ। পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম আব্দুল মাজেদ মিয়া বলেন, হঠাৎ করে আমার বৃদ্ধ পিতা নিখোঁজ হয়ে যান, আমরা অনেক স্থানে তার সন্ধান করেছি , এখন পর্যন্ত আমার পিতার কোন সন্ধান পাই নাই, আমার বৃদ্ধ মা মোছাঃ মালেকা বেগম, আমার পিতার জন্য শুধু কাঁদছেন। আমার পিতার সন্ধান কোন ব্যাক্তি পেলে স্থানীয় থানায় সংবাদ দিতে অনুরোধ করা যাচ্ছে। পীরগাছা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম মোঃ আব্দুল মাজেদ মিয়ার মোবাইল ফোন: ০১৭৩৮৫৫৫২১৩, ০১৭২২৯৪২৯৫২, অথবা পীরগাছা থানা অফিসার ইনচার্জ (০১৩২০১৩১৫৩৭) এ ব্যাপারে রংপুরের পীরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম বলেন, আমরা ফরিদ উদ্দিনের সন্ধান করছি, সন্ধান পাওয়া মাত্রই তার পরিবারের কাছে ফেরত দেওয়া হবে। ফরিদ উদ্দিনের বাড়ি, উপজেলার ৮নং কৈকুড়ী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে। ফরিদ উদ্দিনের পিতার নাম হলো মৃত আব্দুল আজিজ মুন্সি।