শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেই শিশুশিল্পী অরিত্র এখন বলিউডে

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

অরিত্র দত্ত বণিক তার ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। প্রথমে তাকে দেখা যায় সঞ্চালক হিসেবে। এরপর কিছু বাংলা সিনেমায় অভিনয় করে তিনি মন জয় করেছেন দুই বাংলার দর্শকের। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘হাঁদাভোঁদা’ সিনেমায় তার কৌতুকভরা অভিনয় আজও দর্শককে আনন্দ দেয়। এছাড়াও তাকে দেখা গেছে ‘মেমসাহেব’সহ অনেক সুপারহিট ছবিতে। সেই অরিত্র এখন অনেক বড়। কাজ করতে চলেছেন বলিউডে। কমেডির ইমেজ থেকে বের হয়ে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। কলকাতার গণমাধ্যমে অরিত্র বলেন, ‘বলিউডে এটা আমার ডেবিউ। অভিনয় করছি হিন্দি ওয়েব সিরিজে। এতদিন কমেডিতে দেখেছেন, সেটা থেকে বের হতে চাইছিলাম। এবার সেই সুযোগ পেয়েছি। এখানে আদতে ইয়ুথ স্টারদের গল্প। ফ্যামিলি ড্রামা নয়, ইয়াং স্টারদের গল্প।’ এই সিরিজটি চলতি বছরের শেষে অথবা সামনে বছরের শুরুতে মুক্তি পাবে।
উল্লেখ্য, সর্বশেষ ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতে অভিনয় করেছেন অরিত্র। এই ছবিতে আরও রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, তানিকা বসু, পূষন দাসগুপ্ত, সুমন্ত মুখোপাধ্যায়, স্বাগতা বসু, আর্যা দাসগুপ্ত, দিব্যাশা দাস ও রাজর্ষি নাগ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com