শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাসপাতালে প্রিন্স ফিলিপ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে (৯৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিংহাম রাজপ্রাসাদ থেকে বলা হয়েছে, তিনি অসুস্থ বোধ করার ফলে পূর্ব সতর্কতা হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ভর্তি করানো হয়েছে কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে। রাজপ্রাসাদের একটি সূত্র বলেছে, তাকে গাড়িতে করেই হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সূত্র আরো বলেছে, কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন প্রিন্স ফিলিপ। তবে তার এই অসুস্থতা করোনা ভাইরাস সম্পর্কিত নয় বলে ওই সূত্র নিশ্চিত করেছেন। আগামী ১০ই জুন শততম জন্মদিন পালন করবেন প্রিন্স ফিলিপ।
হাসপাতালে বেশ ভাল আছেন তিনি। কয়েকদিন তিনি সেখানে থেকে বিশ্রাম নিতে পারেন। তবে রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৪) অবস্থান করছেন ইউন্ডসোর ক্যাসেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com