বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলে ‘চাঁচুড়ী-পুরুলিয়া উপজেলা’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১

নড়াইলে ‘চাঁচুড়ী-পুরুলিয়া উপজেলা’ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার (৬ মার্চ) দুপুরে চাঁচুড়ী বাজার এলাকায় এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়। পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্যার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁচুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরক, কালিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকাতুর রহমান, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনসহ অনেকে। বক্তারা বলেন, নড়াইলের চাঁচুড়ী-পুরুলিয়া এলাকাটি কালিয়া উপজেলার অন্তর্গত। নবগঙ্গা নদী বিধৌত উপজেলা সদরের সঙ্গে এই এলাকার ৮টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বেশ নাজুক। এতে এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে না। ২০১১ সাল থেকে নতুন উপজেলা বাস্তবায়নের দাবিতে একাধিকবার মানববন্ধন, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন এলাকাবাসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com