বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের উন্নত চিকিৎসার প্রয়োজন

একরামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট) :
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১

বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ বিবেকানন্দ মজুমদারের উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় বিবেকানন্দের পরিবার প্রতি পক্ষের হুমকির মুখে চরম হতাশায় ভুগছেন। আহত বৃদ্ধের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা বিবেকানন্দের প্রতিবেশী শুসান্ত মজুম দারের সাথে জায়গা- জমি ও অর্থলেন দেনের বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি রাতে বৃদ্ধ বিবেকানন্দ মজুমদার পাশের বাড়িতে একটি সামাজিক ডাকে যান। এসময় আলোচনা চলাকালে সুশান্ত মজুমদার বিবেকানন্দকে জোর করে বাড়ির বাইরের রাস্তার পাশের একটি বাগানে নিয়ে আসে। এসময় সুশান্তের সহযোগি নির্মল মন্ডল,শঙ্কর মজুমদার,পার্থ মজুমদার,রাসমোহন মালাকার সহ ১০/১২ জনের একটি দল তাকে হাতুড়ি দিয়ে বেদম মারপিট করে। বৃদ্ধের ডাক চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে, পরবর্ত্তীতে তাকে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এহামলার ব্যপারে আহত বৃদ্ধ বিবেকানন্দের ছেলে কানাই লাল মজুমদার হতাশা ব্যাক্ত করে জানান,সুশান্ত এলাকায় অর্থ এবং ক্ষতার দাপটে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার অন্যায়- অনিয়মের বিরুদ্ধে কথা বলায় অনেককেই সে পিটিয়ে আহত করেছে। ইতিপুর্বে তার হুমকির মুখে অনেকে বিভিন্ন জায়গায় অভিযোগ করে কোন প্রতিকার পায়নি। কানাই মজুমদার আরো জানান, তার কাছে আমাদের বিক্রিত জমির টাকা পাওনা আছে। এ টাকা চাওয়ার কারনে আমার বাবাকে বর্বরোচিত হামলা করা হয়েছে। এছাড়া আমাকে বিভিন্ন সময় জীবন নাশের হুমকি আব্যহত রেখেছে। এব্যপারে প্রত্যক্ষদর্শী সন্তোষপুর গ্রামের বাসিন্দা রতন রানা ক্ষোভ প্রকাশ করে জানান, বৃদ্ধ বিবেকানন্দের উপর হামলার ঘটনাটি খুবই দুঃখ জনক এর একটা বিহিত হওয়া দরকার। এব্যাপারে সুশান্ত মজুম দারের সাথে কথা হলে তিনি ঘটনার বিষয় অস্বীকার করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com